×
ব্রেকিং নিউজ :
টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, নির্বাচন সামনে রেখে দেশে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টিই বিএনপির উদ্দেশ্য।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপি ও জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নানা সময় দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে চায়। সরকার পতনে বিএনপি দেশি-বিদেশি চক্রান্তে জড়িত। তাদের এ উদ্দেশ্য কখনো সফল হবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আর যেন বাংলাদেশে কোনো হত্যাকান্ড করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে। এছাড়া ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মধ্য দিয়ে অপশক্তিকে আমরা উৎখাত করবো।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এই রাষ্ট্রদ্রোহী চক্র দেশকে আবারও অন্ধকার অবস্থায় ফিরিয়ে নেয়ার অপচেষ্টা করছে। নির্বাচন সামনে রেখে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। বিএনপি নামক দলটি মিথ্যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তাই এত অপপ্রচার। এখন একটাই দাবি, এই স্বাধীনতাবিরোধী শক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পরিষদের সহ-সভাপতি ডা. খালেদা খানম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat