×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নৌপরিবহন খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সফররত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কোম্পানির প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা লাভ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
বুধবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরে আমন্ত্রণকারী সংস্থা ইউএস ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও ইউএসটিডিএ এর কর্মকর্তাবৃন্দ, ইউএস এর ১৯টি কোম্পানির প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে বিজনেস গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৈঠকে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রনালয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম ইত্যাদি বিষয়ে উপস্থাপন করা হয় এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি জেমকন গ্রুপের পক্ষ থেকে কাজী ইনাম আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর বশির আহমেদ পৃথক পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat