×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল সোমবার বলেছেন, তিনি উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে দেশটিকে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রস্তাব দেবেন। খবর এএফপি’র।
সম্প্রতি উত্তর কোরিয়ায় কোভিড-১৯ ছড়িয়ে পড়া প্রশ্নে পিয়ংইয়ং সিউল কর্তৃপক্ষকে ‘উপড়ে ফেলার’ হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যে এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে যেকোন ধরনের যুদ্ধে পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া তাদের ‘সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত’ রয়েছে দেশটির নেতা কিম জং উন- এমন কথা বলার এক মাসেরও কম সময় পর এ প্রস্তাবের কথা বলা হলো।
তবে এ উপদ্বীপে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য পরমাণু নিরস্ত্রীকরণ ‘আবশ্যক’ উল্লেখ করে ইয়ুন সোমবার বড় ধরনের সহায়তা পরিকল্পনার বর্ণনা দেন। এ পরিকল্পনার আওতায় খাদ্য ও বিদ্যুতের পাশাপাশি খেলার মাঠ, বিমানবন্দর ও হাসপাতালের মতো অবকাঠামোর আধুনিকায়নে সহায়তা করা তহবে।
১৯৪৫ সালে জাপানের উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার বাষির্কী পালন উপলক্ষে দেওয়া এক ভাষণে ইয়ুন বলেন, ‘উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচির উন্নয়ন কার্যক্রম বন্ধ এবং পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করলে এই দু:সাহসী পদক্ষেপের ফলে দেশটির অর্থনীতির এবং তাদের দেশের জনগণের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আমি মনে করি।’
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রস্তাব পিয়ংইয়ংয়ের গ্রহণের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat