×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পনের আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের নেতৃত্বে আইসিটি টাওয়ারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীন আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও বিভাগের অধীন প্রকল্প সমূহের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে বর্বরোচিতভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে আইসিটি বিভাগের সভাকক্ষে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত এনিমিটেড মুভি ‘মজিব আমার পিতা’ প্রদর্শন করা হয়।
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা প্রদর্শনী উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat