×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৮-১৬
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জীবন ও সমাজ গড়ার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘আমার বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক এই আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলালের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে কে এম রহমতুল্লাহ এমপি, কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, কবি কামাল চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, কবি সৈয়দ আল ফারুক, কবি আসাদ মান্নান, কবি সোহরাব হোসাইন, কবি দিলারা হাফিজ ও আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী অনুষ্ঠানে অংশ নেন।
বঙ্গবন্ধু স্মরণে কবিতাপাঠের পাশাপাশি আলোচকরা জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন। সভাশেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat