×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৮-১৭
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাধ্য মোতাবেক সহযোগিতা করার আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, ‘করোনা মহামারীর কারণে সারা বিশ্বে  অর্থনৈতিক মন্দা চলমান থাকাবস্থায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে আন্তর্জাতিক বাজারের সাথে বাংলাদেশের বাজারেও জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্থিতিশীল রয়েছে, যা মোকাবেলায় বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।’
আজ রাজধানীর মিরপুর-১৩ এলাকায় হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
কামাল আহমেদ মজুমদার বলেন, বিশেষ কমিশন গঠনের মাধ্যমে পঁচাত্তরের ১৫ আগস্ট বিশ্ব ও মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকান্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
প্রধান অতিথির বক্তৃতা শেষে কামাল আহমেদ মজুমদার চার শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে নিজের পক্ষ থেকে ১০ কেজি চাউলসহ খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন।
হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলবেলী আফিফা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat