×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৮-২৬
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার লালপুর উপজেলায় হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩ জন মেধাবীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার উপজেলার মুরদহতে ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব এবং সংগ্রামী আদর্শিক নেতা’ শীর্ষক আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান।
প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উত্তরণের লক্ষ্যে সংবিধান প্রণয়ন করে সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থাকে দেশের মানুষের মৌলিক চাহিদা হিসেবে অন্তর্ভূক্ত করেন। তিনি বেঁচে থাকলে অনেক আগেই দেশ সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’য় পরিণত হতো।
ডাঃ মো.এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মেধাবী, সততা ও সাহসিকতার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়ন কাজ চলছে। আজ সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এ অগ্রযাত্রাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে হবে।
ফাউন্ডেশনের সহ সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৩৩ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ এবং পাঁচ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat