×
ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রশিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে সারাদেশের ৬৪ জেলায় বিষয়ভিত্তিক ২৯-৩১ আগস্ট ৩ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ উদ্বোধনের পর প্রশিক্ষণের প্রথম দিনে সকাল ১১টা-দুপুর ১ টা পর্যন্ত নাট্যকলা বিষয়ক সিলেবাস এর ওরিয়েন্টেশন ক্লাসে প্রশিক্ষণ দেন একাডেমির নাট্যকলা বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর ড. আইরিন পারভীন লোপা। এছাড়াও ‘উচ্চারণ ও বাচনরীতি’; ‘বিশ্ব নাট্যধারা (গ্রীক থেকে আধুনিক)’ এবং ‘বাচিক অভিনয় ও নাট্যশাস্ত্র’ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। 
প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। নাট্যকলা ও আবৃত্তি প্রশিক্ষকদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 
প্রশিক্ষণে সারাদেশ থেকে নাট্যকলা ও আবৃত্তি বিষয়ক ৬৬ জন অংশগ্রহণ করেন। 
কর্মশালার দিত্বীয় দিনে ‘অভিনয় তত্ত্ব : (স্তানিসলাভস্কি ব্রেখট, মায়ার হোল্ড গ্রোটক্সি)’; ‘নৃত্যকলা ও চিত্রকলা’; ‘বাংলা নাট্যধারা: (স্বাধীনতা পূর্ব ও পরবর্তী)’; ‘বাংলা লোকনাট্য অভিনয় পদ্ধতি’; ‘নন্দনতত্ত্ব’ এবং ‘কবিতা আবৃত্তি ও পাঠ অভিনয়’ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। পরিবেশিত হবে কথক, ভরতনাট্যম, মণিপুরি, ওডিসি এবং গৌড়ীয় নৃত্য পরিবেশনা। এছাড়াও সায়িক সিদ্দিকীর লোকনাট্য পরিবেশনা এবং একাডেমির জাতীয় নাট্যশালায় পরিবেশিত হবে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নির্দেশনায় নাটক ‘তপস্বী ও তরঙ্গিনী’। 
কর্মশালার সমাপনী দিনে ‘তাল, লয়, ছন্দ এবং বাদ্যযন্ত্র আবহ সংগীত’; ‘আলো পরিকল্পনা, মঞ্চ পরিকল্পনা ও প্রপস পরিকল্পনা’; ‘পান্ডুলিপি বিশ্লেষণ, নাটক: রথযাত্রা’; ‘পোষাক ও  রূপসজ্জা পরিকল্পনা’ এবং ‘পর্যবেক্ষণ, গেমস্ ও বিজনেস’ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। 
প্রশিক্ষণ শেষে ৩১ আগস্ট প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের সনদপত্র দেওয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat