×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৮-৩০
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পর্তুগালের জীবাশ্মবিদরা এখন পর্যন্ত পাওয়া ইউরোপের সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল আবিষ্কার করেছেন।
দেহাবশেষগুলি ডাইনোসরের সৌরোপড গোত্রের, তৃণভোজী এই ডাইনোসর ১২ মিটার (৩৯ ফুট) উঁচু এবং ২৫ মিটার দীর্ঘ , এটি প্রায় ১৫ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করতো।
লিসবন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের জীবাশ্মবিদ এলিসাবেট মালাফাইয়া সোমবার এএফপিকে বলেন, ‘এটি সম্ভবত ইউরোপে আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরের নমুনাগুলোর একটি।’
আগস্টের শুরুতে মধ্য পর্তুগালের পম্বলের কাছে একটি বাড়ির বাগানে পর্তুগিজ এবং স্প্যানিশ বিজ্ঞানীরা হাড়গুলি উন্মোচন করেছেন।
মালাফাইয়া বলেন, সংগ্রহ করা হাড়গুলির মধ্যে তারা প্রায় তিন মিটার দীর্ঘ একটি পাঁজরের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।
২০১৭ সালে সাইটটিতে বাগানের মালিক পথ সম্প্রসারণের জন্য খনন কাজের সময় প্রথম জীবাশ্মের টুকরোগুলি লক্ষ্য করেছিলেন।
বাগানের মালিক জীবাশ্মবিদদের  সাথে যোগাযোগ করেছিলেন, তারা পরীক্ষা করে এ মাসের শুরুর দিকে এটিকে ডাইনোসরের কঙ্কাল বলে ঘোষণা দেন।  
বৈশিষ্ট্যগতভাবে সৌরোপড গোত্রের ডাইনোসরের লম্বা ঘাড় এবং লেজ আছে এবং এটিই পৃথিবীতে বসবাসকারী এ যাবত কালের সবচেয়ে বড় প্রাণী।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat