×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে আগস্টের রোজা রাখা কর্মসূচি সম্পন্ন করলেন গাজীপুরের প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা।
বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু যাদুঘরের সামনের চত্বরে শ্রদ্ধা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, যুগ্ম সম্পাদক কাজী ইলিয়াস, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন মোল্লা, আওয়ামী যুব লীগের নেতা সাইফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নেত্রী নিলিমা আক্তর লিলি, মহানগর আওয়ামী লীগ মহিলা নেত্রী নাজমা হোসেন ও আওয়ামী লীগ নেতা জাহিদুল কবির আনোয়ারসহ বিপুল সংখ্যক শ্রেণী পেশার লোকজন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পরিচালনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আখতার হোসেন গাজীপুরী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিজোড় তারিখ গুলোতে গত ৪৬ বছর ধরে রোজা রাখেন মো. আবদুল আলীম মোল্লা।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি এইভাবে রোজা রাখছেন। প্রতিবছর ৩১ আগস্ট এলাকার দলীয় এবং বঙ্গবন্ধুপ্রেমী নেতাকর্মীদের নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ইফতারির মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল আলিম মোল্লা।
তিনি জানান, বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্য ৩ নভেম্বর, শহীদ আহসান উল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানাতে ৭ মে এবং শহীদ ময়েজউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ সেপ্টেম্বর, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এই দিনগুলোতেও রোজা রাখেন আবদুল আলীম মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat