×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৯-০৪
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টাকালে ফ্রান্স প্রায় ১৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে।
ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং ফ্রান্সের উত্তরাঞ্চলীয়  জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ এ খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, শনিবার নৌ টহল বাহিনী ৬০ জনকে এবং পরে আরো ৫০ জনকে উদ্ধার করে।
এছাড়া ফ্রান্সের আধাসামরিক বাহিনী প্রথমে ৪৭ জন এবং পরে আরো ২৯ জনকে উদ্ধারে সক্ষম হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রায় ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, হাতে বানানো নৌকা নিয়ে বিপদজনক চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা দিনদনই বাড়ছে। কর্তৃপক্ষ নিরপত্তা জোরদারে করে তা ঠেকানোরও চেষ্টা করছে।
ফান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক হিসেবে বলা হয়েছে, চলতি বছর ১লা জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত ২০ হাজার লোক চ্যানেল পাড়ি দেয়ার উদ্যোগ নেয়। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ শতাংশ বেশি।
বৃটিশ সরকারও গত মাসে একই তথ্য প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat