×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৯-১২
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাদাগাস্কারের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদীতে পণ্যবাহী জাহাজের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে অন্তত নয় জনের প্রানহানী ঘটেছে এবং   নিখোঁজ রয়েছে অজ্ঞাত সংখ্যক লোক। খবর এএফপি’র।
রিভার অ্যান্ড মেরিটাইম  পোর্ট এজেন্সি (এপিএমএফ) জানিয়েছে, রোববার সন্ধ্যায় আন্তসোহিহির কাছে লোজা নদীতে সংঘর্ষের সময় আট মিটার (২৬-ফুট) নৌকাটিতে থাকা ৩৫ জনের মধ্যে শিশুও ছিল। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি। এপিএমএফের ডিরেক্টর-জেনারেল জিন-এডমন্ড রন্দ্রিয়ানন্তেনা এএফপিকে বলেছেন, "অন্যান্য যাত্রীদের কী হয়েছে, তা আমরা এখনও জানি না।" উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। যাত্রীবাহী  নৌকাটি অম্বিকি থেকে যাত্রা করার সময় একটি কার্গোর সাথে ধাক্কা খায় এবং অবিলম্বে ডুবে যায়। যাত্রীবাহী নৌকায় আলো না থাকায়, এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে রন্দ্রিয়ানন্তেনা মন্তব্য করেছেন। তিনি বলেন, “সংঘর্ষের পর কার্গো জাহাজটি পালিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা এটিকে ধরে ফেলেছি, পুলিশ ক্রুদের জিজ্ঞাসাবাদ করছে”।
গত ডিসেম্বরে মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে একটি নৌকা ডুবে ৮৮ জন প্রাণ হারিয়েছিল, তাদের বেশিরভাগই ছিল মৌসুমী  শ্রমিক। তারা লবঙ্গ সংগ্রহের পর বাড়ি ফিরছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat