×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-২৩
  • ৮১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আমির খানের কন্যা ইরা খান। প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান সেরেছেন তিনি।কোনো লুকোচুরি না করেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়ে দিয়েছেন ইরা খান। সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যায়, রীতিমতো ফিল্মি কায়দায় ইরা ও নূপুরের বাগদান হয়েছে।
একটি সাইকেলিং প্রতিযোগিতায় ছিলেন নূপুর শিখারে। সেখানেও যান ইরা খান। এসময় শিখার ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে ‘প্রপোজ’ করেন।
সেই প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তারপরই ইরার আঙুলে আংটি পরিয়ে দেন শিখারে। এসময় আশপাশের সবই হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
২০২০ সালে সম্পর্কে জড়ান ইরা ও শিখারে। তখন প্রায় সামাজিক যোগাযোগমাধ্যম তারা ছবি শেয়ার করতেন। ইরা আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat