×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন নিউইয়র্ক রাজ্যের আইনসভার নিম্ন কক্ষ নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে ‘সম্মাননা’ পেয়েছেন। 
মো. জসিম উদ্দিন হলেন প্রথম বাংলাদেশী ব্যবসায়ী নেতা যিনি সমাজের উন্নতির জন্য তার অন্তহীন নিষ্ঠার মাধ্যমে কর্মজীবন, সম্প্রদায় এবং পরিবারের জন্য অনুকরণীয় সেবা প্রদানের জন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে সম্মাননা লাভ করেছেন। 
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে মো. জসিম উদ্দিন এই সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, এই সম্মাননা প্রদান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দ্বার উন্মোচন করবে। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার বাজারে বাংলাদেশের ব্যবসাগুলোর প্রবেশ সহজ করতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত ৩য় ও ৪র্থ প্রজন্মের বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং এনওয়াইসি কোর্টের বিচারক সোমা সৈয়দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat