×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। যদিও ঐতিহ্যগতভাবে বাদশাহ নিজেই সাধারণত এই দায়িত্ব পালন করে থাকেন।
রাজকীয় ফরমানের বরাত দিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মন্ত্রিসভায় আনা রদবদলে যুবরাজকে এ দায়িত্ব দেওয়া হয়।
গত কয়েকবছর ধরে সৌদি যুবরাজ কার্যত দেশটির শাসক হিসেবেই বিবেচিত হয়ে আসছেন। এর আগে বাদশাহ সালমানের অধীনে তিনি উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। এখন নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তাঁর ছোট ভাই খালিদ বিন সালমানকে। খালিদ উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
রাজকীয় ফরমান অনুযায়ী, অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের স্বপদে বহাল রাখা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সউদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফাতিহ নিজ নিজ পদে বহাল রয়েছেন।
উল্লেখ্য গত মাসে ৩৭ বছর বয়সে পদার্পণ করা যুবরাজকে বিশ্বের সর্বাধিক তেল রপ্তানিকারক দেশটির অঘোষিত শাসকই মনে করা হয়। এই নিয়োগের মধ্য দিয়ে সরকার প্রধান হিসেবে তাঁর ভূমিকার আনুষ্ঠানিকতা কেবল সম্পন্ন হয়েছে।
সৌদি আরবে সাধারণত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতেন বাদশাহ নিজে। মনে করা হচ্ছে, ছেলে মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার মাধ্যমে আস্তে ধীরে ক্ষমতা হস্তান্তরের দিকেই এগুচ্ছেন ৮৬ বছর বয়সী বাদশাহ সালমান।
এদিকে যুবরাজ সালমান ২০১৭ সালেই সিংহাসনের উত্তরাধিকারী হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat