×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে জন্ম-মৃত্যু সনদ নিবন্ধনে উল্লাপাড়া পৌরসভা সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে নির্বাচিত হয়েছে। জেলা প্রশাসক ড: ফারুক আহম্মা‌দের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ ইং উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ কেএম শামসুদ্দিন সম্মেলন কক্ষে জন্ম-মৃত্যু সনদ নিবন্ধন নিয়ে আলোচনা সভা ও জেলার শ্রেষ্ঠ পৌরসভা ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারকের ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
জেলা প্রশাসক ড: ফারুক আহম্মা‌দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: রাম পদ রায়, সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহেল বাকী. স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সিরাজগঞ্জ জেলার সকল পৌরসভার মেয়র, কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সরকারি কর্মকর্তাগণ। অনুষ্ঠা‌নে নাগরিক সেবা প্রদানে জন্ম ও মৃত্যু নিবন্ধন অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করে তা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হওয়ায় উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন- এই অর্জন পুরো পৌরবাসীর। আগামীতে আরো পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে নির্বাচিত হতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat