×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা মিলনায়তনে দুর্যোগ প্রশমন দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।  
নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে শত্রুমুক্ত করে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের সুউচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।
এর আগে উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ  নেন মন্ত্রী।
পরে আদিতমারী ফায়ার সার্ভিসের প্রদর্শন করা বিভিন্ন দুর্যোগের মহড়া দেখেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat