×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সুস্থ,সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই।
তিনি আজ নগরীর ভাষা শহীদ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন-এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগী হতে হবে। নিজেদের সচেতন করে গড়ে তুলতে বাল্য বিবাহ, যৌতুক, মাদক ও যৌন হয়রানীসহ সব ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে সোচ্চার হবার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন,সিটি মেয়র ইকরামুল হক টিটু,বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য,জেলা প্রশাসক এনামুল হক প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat