×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রবার্ট লিওয়ানদোস্কির জোড়া গোলে বৃহস্পতিবার দাপুটে এক জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করা কাতালান ক্লাবটি বর্তমানে টেবিল টপার রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে। 
গত রোববার এল ক্লাসিকোয় পরাজয় এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে আক্ষরিক অর্থে বাদ পড়া কাতালান কোচ জাভি হার্নান্দেজ গতকাল ক্যাম্প ন্যুয়ে পয়েন্ট অর্জনের  মাধ্যমে নিজেদের প্রমানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।  
এই ম্যাচে জোড়া গোল করে ঘরোয়া লিগে সর্বমোট ১১ গোলের মালিক বনে গেছেন তালিকার শীর্ষে থাকা পোলিশ তারকা লওয়ানদোস্কি। কাতালান দলের হয়ে বাকী গোলটি করেছে আনসু ফাতি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজিত দলটিতে ৫টি পরিবর্তন এনে গতকাল একাদশ সাজিয়েছিলেন জাভি। বিশেষ করে সার্জিও বাসকুইটসকে বাদ দিয়ে দলের আক্রমন ভাগের দায়িত্ব দেন ফ্রেঙ্কি ডি জংকে। দুর্দান্ত খেলে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ডি জং।
খেলা শেষে তিনি মুভিস্টারকে বলেন,‘ রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের  বিপক্ষে বাজে ফলাফলের পর জয়ের প্রয়োজন ছিল আমাদের। আপনি যখন জয়ের মধ্যে থাকবেন তখন সেটি আপনাকে সহায়তা করবে। এখন সাজঘরের পরিবেশও অনেক ভালো। এই জয়ে আমি খুবই খুশি। আমি কোন পজিশনে খেলছি সেটি নিয়ে কোন মাথাব্যাথা নেই। যে কোন পজিশনেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ’  
ম্যাচ শুরুর আগে নিজের ব্যালন ডি’অর খেতাবটি ক্যাম্প ন্যুয়ে উপস্থাপন করেন নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুটেলাস।  ম্যাচের শুরুতে ভিয়ারিয়ালের জমাট রক্ষনের সামনে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে শুরু করে বার্সেলোনা।  তবে গোল খরা কাটাতে ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিক দলকে। 
ওই সময় গোল করে বার্সাকে এগিয়ে দেন লেওয়ানদোস্কি। জর্ডি আলবার যোগান থেকে বল পেয়ে পোলিশ তারকার কাছে চালান করে দেন পেড্রি। বলটি পেয়ে প্রতিপক্ষের রক্ষনকে নাজেহাল করে বল জাড়ে জড়ান পোলিশ ওই আন্তর্জাতিক তারকা।
চার মিনিট পর বক্সের মধ্যে বল পেয়ে লিওয়ানদোস্কি ফের লক্ষ্য ভেদ করলে দ্বিগুন ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ৩ মিনিট পর আবারো গোলের দেখা পায় কাতালান জায়ান্টরা। ম্যাচের ৩৮ মিনিটে ফেরান টরেসের বানিয়ে দেয়া বল দিয়ে লক্ষ্য ভেদ করেন ফাতি। প্রথম দফায় গোলবারে লেগে বল ফিরে এলেও দ্বিতয়বার গোল লাইন পার হয়ে যায় বল। 
বৃহস্পতিবার অনুষ্ঠিত লা লিগার অন্য ম্যাচে আলমেরিয়া ৩-২ গোলে জিরুনা এবং ওসাসুনা ১-০ গোলে এস্পানিওলের বিপক্ষে জয়লাভ করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat