×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ১০৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- ফেনীর ফুলগাজী উপজেলায় ইউনিয়ন পরিষদ কার্যালয়েই বিচারপ্রার্থী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বুধবার বিকালে সদর ইউনিয়নে কার্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের ওই নারী পারিবারিক বিচার-সালিশের জন্য বুধবার বিকালে ভাতিজাকে সঙ্গে নিয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের কাছে যান। ভাতিজাকে কৌশলে দোকানে পাঠিয়ে ইউপি ভবনের তৃতীয় তলায় একটি রুমে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন চেয়ারম্যান নুরুল ইসলাম। দোকান থেকে এসে দরজা বন্ধ দেখতে পান ওই নারীর ভাতিজা। এ সময় হালকা গোঙানির শব্দ শুনে চিৎকার দেন তিনি। পরে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসলে চেয়ারম্যান দরজা খুলে পালিয়ে যায়। স্থানীয়রা নির্যাতিতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে পুলিশের কাছে ধর্ষণের বর্ণনা দেন তিনি। পরে রাতেই তাকে ফেনী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে রাত ১১টার দিকে আটক করেছে পুলিশ। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত চেয়ারম্যানকে রাতে আটক করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই নারীকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat