×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশের উন্নয়নে কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সকল আওয়ামী লীগ কর্মীকে জনগনের পাশে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ‘জাতির পিতা সারাজীবন সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। ত্যাগের মাধ্যমেই তিনি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে আওয়ামী লীগ কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।’ 
আজ পাবনার সাথিয়ার হাপানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ধোপাদহ ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু জীবনভর সংগঠনের জন্য কষ্ট করেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন কিন্তু জনগনকে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করতে ভুল করেননি। জাতির পিতা ধীরে ধীরে জনগণকে এক সূতোয় গেঁথেছেন। এরপর তিনি জনগনকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে- আর পাকিস্তানের সাথে থাকা যায় না। ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে জাতিকে চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে সাইদুজ্জামান বাবুলের সভাপতিত্বে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন বক্তব্য রাখেন। এছাড়া মাহবুবুল আলম বাচ্চু, মোঃ হাসান আলী খান, মো. রবিউল করিম হিরু, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, কার্তিক সাহা, এস এম আলমগীর হোসেনসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat