×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শের প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি চালুর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সভায় ডিসেম্বর মাসকে কেন্দ্র করে জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজনেরও সুপারিশ করা হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং কাজী কেরামত আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ¡বানকৃত জেলা পর্যায়ে সাহিত্য চর্চা বাড়ানোর বিষয়ে বাংলা একাডেমি কি পদক্ষেপ গ্রহণ করেছে ও কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক গত এক বছরে কোন্ কোন্ রচনাবলী কয়টি ভাষায় অনুদিত হয়েছে তা কমিটিকে অবহিতকরণ এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গ্রন্থাগারে ছাত্র-ছাত্রীদের জন্য শ্রেণিভিত্তিক বই পাঠের প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সংরক্ষিত ৫২ একর ভূমি গ্রহণে অপারগতা প্রকাশ করায় উক্ত ভূমি থেকে ১০ একর ভূমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নামে বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সাহিত্য সংকলন “নজরুল রচনাবলী” প্রমিত ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ভাষায় অনুবাদের জন্য অভিজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মনোনয়নের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat