×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্যন্নোয়নে বর্তমান সরকার মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের পাশাপাশি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
তার সাথে আজ আলজেরিয়ার ডেপুটি স্পিকার ও আলজেরিয়া-বাংলাদেশ ফেন্ডশিপ কমিটির চেয়ারম্যান ইউসুফ আজিছা সৌজন্য সাক্ষাৎ করলে স্পিকার এ কথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা আলজেরিয়া-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন, দুইদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন  বিষয় নিয়ে আলোচনা করেন। 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় রাষ্ট্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন পৃথিবী গড়তে সবাইকে এক হয়ে শোষিতের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। ফলশ্রুতিতে, সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দিতে জোটনিরপেক্ষ দেশগুলোর জোর সমর্থনের কথা অন্তর্ভূক্ত করা হয়। সেই থেকে বাংলাদেশের সাথে আলজেরিয়ার সম্পর্ক অত্যন্ত দৃঢ়। 
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্কের ভিত স্থাপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। 
বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে আলজেরিয়ার ডেপুটি স্পিকার ইউসুফ আজিছা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলজেরিয়াতে বাংলাদেশ দূতাবাস থাকলেও বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাস নেই বিধায়, এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন ইউসুফ আজিসা।
ড. শিরীন শারমিন চৌধুরী আলজেরিয়াকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat