×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ রূপান্তর ঘটেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি  এ মন্তব্য করেন।
সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন।  দেশের মানুষের জন্য তাঁর ত্যাগ অতুলনীয়।  জিয়াউর রহমান  বঙ্গবন্ধুর হত্যাকারীদের এদেশে রাজনীতি করার সুযোগ দেন  উল্লেখ করে তিনি বলেন,  সেই স্বাধীনতাবিরোধীদের সংসদে নিয়ে গেছেন এবং মন্ত্রী বানিয়ে গাড়িতে লাল সবুজ পতাকা উড়াতে সাহায্য করেছেন বেগম জিয়া।  একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারিনি।
মন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশের অবস্থা কেমন ছিলো আপনারা জানেন। আর এখন কেমন আছেন তার পার্থক্য করলে বুঝবেন  শেখ হাসিনা আপনাদের জন্য কতটা উন্নয়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এবং সংখ্যা বাড়িয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের রূপান্তর  শেখ হাসিনার হাত ধরে ঘটেছে। নাগরিক সব সেবা এখন হাতের মুঠোয় বলে উল্লেখ করেন তিনি বলেন,  শেখ হাসিনা দরিদ্র অসহায়দের জন্য বাড়ি করে দিচ্ছেন। , এদেশে গৃহহীন কোনো মানুষ থাকবে না। মুক্তিযোদ্ধাদেরও বাড়ি করে দিচ্ছে সরকার।
 বিএনপি কোন কাজটি জনগণের জন্য করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি মানেই লুটপাট করে খাওয়া। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আছে বিএনপি। এ সময় নেতা কর্মীদের বিএনপির কর্মকান্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। 
করোনাকালের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন. কোনো মানুষ খাদ্যাভাবেও মারা যায়নি।  করোনাকালে ৩৩৩’ এ  ফোন করে অনেকেই  খাদ্য সহায়তা পেয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।  
পারইল মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সৈয়দ মুজিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat