×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ইউএসডিএ (ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের সাথে সমঝোতা স্মারক সই করেছে।
রোববার এফবিসিসিআই কার্যালয়ে এ চুক্তি সাক্ষরিত হয়। এফবিসিসিআইয়ের পক্ষে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন ও ইউএসডিএ ফান্ডেড বিটিএফ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মিশেল জে. পার সমঝোতা স্মারকে সই করেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাতপণ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক মানের অভাবে সেখানে মূলধারার বাজার ধরা সম্ভব হচ্ছেনা। এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বিটিএফ প্রকল্প এবং এফবিসিসিআইয়ের মধ্যে নিয়মিত সহযোগিতার বিকাশ ঘটবে যা বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণ, রপ্তানি ও আমদানিকৃত খাদ্য সামগ্রীর নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করা এবং কৃষি বাণিজ্যের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা উন্নত করায় কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, কম দামে দেশে ও বিদেশে কৃষি খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষি উৎপাদন আরো বাড়াতে হবে।  
ইউএসডিএ ফান্ডেড বিটিএফ প্রকল্প পরিচালক মিশেল জে. পার বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে কৃষিভিক্তিক তথ্য আদান প্রদানের সুযোগ বাড়বে যা আন্তর্জাতিক মূলধারার বাজারে খাদ্যপণ্য রপ্তানিতে ভূমিকা রাখবে।
ইউএসডিএ ফরেন এগ্রিকালচারাল সার্ভিস এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ভিকটোরিয়া বেকার বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে ইউএসডিএ’র অর্থায়নে পরিচালিত বিটিএফ প্রকল্পের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। এ সহযোগিতা বাংলাদেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিটিএফ প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি ফুয়াদ মো. খালিদ হাসান, এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা খন্দকার গোলাম মোয়াজ্জেম ও ড. মো. শামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat