×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী বছরের মে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)’র উদ্বোধন করা হবে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ বলে উল্লেখ করে তিনি বলেন, “আগমীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি একশ’ নতুন সেতুর আনুষ্ঠনিক উদ্বোধন করবেন।” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ গাজীপুরের টঙ্গী উড়াল সেতুর ২ দশমিক ৩ কিলোমিটার মানুষের চলাচলের জন্য দু’টি লেনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের ২২ নভেম্বর ভার্চুয়ালী চট্টগ্রামের কর্ণফূলী নদীর তলদেশ দিয়ে নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের দু’টি টিউবের একটি টিউবের নির্মাণ কাজের সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি বলেন, আড়াই কিলোমিটার দীর্ঘ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্পের জন্য আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা, তারমধ্যে ১ হাজার ৪২৫ কোটি টাকা সরকারী কোষাগার থেকে এবং ২ হাজার ৮৪২ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে। প্রকল্পটি বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা এবং বৈশ্বিক পরিবেশ ফ্যাসিলিটির সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মন্জুর হোসাইন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসাইন পাঠান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানসহ অন্যেরা উপস্থিত ছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat