×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগের শিরোপা জিতেছে  নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশেনের  ব্যবস্থাপনায়  এবং দেশের অন্যতম  শিল্প গ্রুপ মৌসুমী ইন্ডাস্ট্রিজের  পৃষ্ঠপোষকতায় আজ রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে  ৪৪-৩৮ গোলে প্রাইম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করে নারিন্দা। বিজয়ী দল প্রথমার্ধে ২৫-১৯ গোলে এগিয়ে ছিল।
এই নিয়ে তৃতীয় বারের মতো লিগ শিরোপা জয় করল নারিন্দা। এর আগে ২০০৮ ও ২০১৪ সালে লিগ শিরোপা জয় করেছিল তারা। এর আগে বাংলা ক্লাব ৩৮-২৩ গোলে জুরাইন জনতা ক্লাবকে হারিয়ে লিগে ৩য় স্থান অর্জন করেছে।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির চেয়ারম্যান শেখ বাহাউদ্দীন রিটু ও সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন।  
অংশগ্রহনকারী দল:
গ্রুপ এ:- আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, প্রাইম স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব ও জুরাইন জনতা ক্লাব।
গ্রুপ বি:- নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, বাংলা ক্লাব, সুর্যোদয় ক্রীড়া চক্র ও মেনজিস ক্রীড়া চক্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat