×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় শিশুদের সৃজনশীলতা বিকাশ ও শিশু অধিকার সুরক্ষায় বাজেট বৃদ্ধি করে যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মসূচী গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মো: আব্দুল আজিজ, শবনম জাহান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় শিশু একাডেমির বর্তমান কার্যক্রম ও ‘‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’’ প্রকল্পটির বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বিগত সভার  সুপারিশমালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত বিষয়সমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বা তাঁর প্রতিনিধিদের সাথে সমন্বয় করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা ফলোআপ করার সুপারিশ করা হয়।
সভায় প্রতিটি উপজেলার শিশুদের সৃজনশীলতা বিকাশ ও শিশু অধিকার সুরক্ষায় শিশুদের জন্য বাজেট বৃদ্ধি করে নতুন নতুন যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মসূচী গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া এ কর্মসূচি সারা দেশে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও সুপারিশ করা হয়।  
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় রিপোর্ট পরবর্তী সংসদ অধিবেশনে উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন  অধিদপ্তর ও সংস্থা প্রধানসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat