×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবিলম্বে পদক্ষেপ না নিলে জলবায়ু পরিবর্তনে বিপর্যয় বাড়তেই থাকবে।
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা, নদী ভাঙন, লবনাক্ততার কারণে বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপদ জীবনের খোঁজে প্রতিদিন রাজধানী ঢাকায় চলে আসছে। প্রতিদিন গড়ে ২০০০ মানুষ ঢাকায় আসছে। শহরের মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বেশিরভাগই বস্তিতে বসবাস করছে এবং ফুটপাতে ব্যবসা খুলে বসছে। শহরের খালি জায়গা, সবুজ স্থান ও জলাশয়ে আবাসন গড়ে তোলা হচ্ছে।’
মিসরের শারম-আল-শেখ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এসডিজি ৭ প্যাভিলনে আয়োজিত ‘বিট দ্য হিট : ন্যাচার ফর কোল সিটিস চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা শহরের পরিবেশ রক্ষায় কাজ করছি। ইতিমধ্যে ২৪টি পার্ক ও খেলার মাঠ নির্মাণ করা হয়েছে। ওপেন স্পেসগুলো দখলমুক্ত করতে পদক্ষেপ চালাচ্ছি। খালগুলো উদ্ধার করে পানির প্রবাহ নিশ্চিত করা হয়েছে। বৃক্ষরোপণ করা হচ্ছে। ছাদবাগান করার জন্য জনগণকে উৎসাহিত করছি। বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করার জন্য জনগণকে সচেতন করছি। এসব পদক্ষেপ শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat