×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-১৯
  • ৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ঘুরতে বের হয়ে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন : আল আমিন (৩৬), মেহেদী হাসান (২৮) এবং মো. জজ মিয়া। নিহত তিন জনই মুগদা এলাকার বাসিন্দা। শনিবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. ফারুকুল আলম জানিয়েছেন, নিহতদের অভিভাবক ও আত্মীয়-স্বজনরা বলেছেন, তিনবন্ধু তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
গুরুতর আহতাবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat