×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের প্রধানমন্ত্রী মনোনীত বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিরুদ্ধে মামলা জিতেছেন।  
তেল আবিবের একজন বিচারক বলেন, নেতানিয়াহু পরিবারকে মানসিকভাবে অসুস্থ বলে চিহ্নিত করলে নেতানিয়াহু ওলমার্টের বিরুদ্ধে মানহানি মামলা করলে নেতানিয়াহুর পক্ষে রায় দেন আদালত। খবর এএফপি’র।
দুই সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে আইনি লড়াই ইসরায়েলি মিডিয়ায় তোলপাড়। ওলমার্ট ২০০৬ সালে প্রধানমন্ত্রী হন কিন্তু ২০০৯ সালে ওলমার্ট দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন। তিনি ওই বছর নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হন এবং তাদের মধ্যে বিরোধ গভীর থেকে গভীরতর হয়। ঐ বছরের এপ্রিলে এক সাক্ষাৎকারে ওলমার্ট অভিযোগ করেন যে নেতানিয়াহু, তার স্ত্রী সারা এবং ছেলে ইয়ার সবাই ‘মানসিক অসুস্থতায়’ ভুগছেন। নেতানিয়াহু ওলমার্টের অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা পাল্টা দায়ের করেন।
বিচারক অমিত ইয়ারিভ নেতানিয়াহুর পক্ষে রায় দিয়ে বলেছেন ‘কাউকে মানসিকভাবে অসুস্থ বলা একজন ব্যক্তির জন্য অপমানজনক হতে পারে এবং ওলমার্টকে ১৮,০০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
এই রায়ের প্রশংসা করে নেতানিয়াহুর আইনজীবী ইয়োসি কোহেন বলেছেন, ‘পরিবারের বিরুদ্ধে আরোপিত মিথ্যার আরেকটি চক্রান্ত ‘চূর্ণ’ হয়ে গেছে।
২০০৯ সালে ওলমার্টের স্থলাভিষিক্ত হওয়ার পর, নেতানিয়াহু ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, এটি একটি রেকর্ড মেয়াদ। এরপর তিনি ১৪ মাস বিরোধী দলে কাটান। তবে ১ নভেম্বর নির্বাচনে জয় লাভ করেন। নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার মিত্ররা  দুটি অতি-অর্থোডক্স ইহুদি দল এবং রিলিয়াস জায়োনিজম নামক একটি ক্রমবর্ধমান চরম-ডান জোট এখন ইসরায়েলের পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৬৪টি তাদের নিয়ন্ত্রনে রয়েছে। নেতানিয়াহু তার মিত্রদের সাথে জোটবদ্ধ আলোচনা করছেন যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকার গঠনের দিকে পরিচালিত করবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat