×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-২২
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ায় সংযত এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে।
সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলা চালানো এবং স্থল হামলার হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার রাশিয়া এ আশা প্রকাশ করে।
সিরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ আস্তানায় সাংবাদিকদের বলেন, উত্তেজনা বেড়ে যাওয়া এড়াতে সিরীয় ভূখন্ডে অতিরিক্ত বল প্রয়োগ থেকে দূরে রাখতে আমরা আমাদের তুর্কি সহকর্মীদের রাজি করাতে পারবো বলে আশা করি।
উল্লেখ্য, তুরস্ক রোববার সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকে অবৈধ কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায়।
এ হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
সিরীয় বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরান এই তিনদশের বৈঠকে যোগ দিতে কাজাখ রাজধানী আস্তানায় অবস্থানরতআলেকজান্ডার লাভরেন্টিয়েভ আরো বলেন, বড়ো ধরনের স্থল হামলা থেকে বিরত রাখতে রাশিয়া মাসের পর মাস ধরে সম্ভাব্য সবকিছু করছে। 
সিরীয় যুদ্ধের মূল তিন খেলোয়াড় এই তিন দেশ। দেশটিতে ২০১১ সাল থেকে চলা যুদ্ধে প্রায় পাঁচ লাখ লোক নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat