×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদি গ্রুপের পৃথক দুই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে সেনাবাহিনীর সহায়ক শক্তির আট বেসামরিক নাগরিক রয়েছে। মঙ্গলবার নিরাপত্তা ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে জিহাদিদের দমনে লড়াই করে আসছে।
দীর্ঘ লড়াইয়ে হাজারো বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
জঙ্গিবাদ দমনের ব্যর্থতায় ক্ষোভের বহি:প্রকাশে এ বছর অসন্তুষ্ট সেনা কর্মকর্তারা দেশটিতে দুইবার সামরিক অভ্যুত্থান ঘটায়।
নিরাপত্তা বাহিনীর এক সূত্র এএফপি’কে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিরা সোমবার প্রথম প্রহরে সফি গ্রামে হামলায় চালায়।’ এতে সেনাবাহিনীর সহায়ক শক্তি ভিডিপি’র আট সদস্য নিহত হয়।
স্থানীয় এক সূত্র এ হামলার খবর নিশ্চিত করেছে।
নিরাপত্তা সূত্র আরো জানায়, মার্কোয়ির কাছে পৃথক এক হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
নিহতদের এক আত্মীয় এএফপি’কে বলেন, ‘সন্ত্রাসীরা সলমোসি-মার্কোয়ি সড়ক থেকে তিন যুবককে অপহরণ করে। পরে এক জঙ্গলের ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat