×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই শীতে জ্বালানির অবকাঠামোতে আঘাত হানতে শীতের ঠান্ডাকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।
জেলেনস্কি একটি ভিডিও বার্তায় মঙ্গলবার ফরাসি মেয়রদের এক বৈঠকে বলেছেন, ‘ক্রেমলিন এই শীতে শীতকে গণবিধ্বংসী অস্ত্রে পরিণত করতে চায়।’
তিনি আরো বলেন, ‘এই শীতে বাঁচতে এবং রাশিয়ার শীতকে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে আমাদের অনেক কিছুর প্রয়োজন।’
তিনি ইউক্রেনের জরুরী পরিষেবা এবং চিকিৎ্সকদের জন্য জেনারেটর, মাইন অপসারনের জন্য সহায়তা এবং সরঞ্জাম পাঠানোর জন্য ফ্রান্সের মেয়রদের অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।
জেলেনস্কি বলেন, ‘আমি আপনাকে আপনার সাহায্য অত্যন্ত দৃঢ় হতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শহর ও সম্প্রদায়কে সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার সতর্ক করেছে, ইউক্রেনের লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ দেশটির পাওয়ার গ্রিড রুশ হামলা থেকে রক্ষা পেতে লড়াই করছে।
মস্কো ইচ্ছাকৃতভাবে শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সারাদেশে লক্ষ লক্ষ বাড়িঘর বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
‘এই শীতকাল বেঁচে থাকার বিষয়ে পরিণত হবে’ উল্লেখ করে ডব্লিউএইচও’র ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ সোমবার সাংবাদিকদের বলেছেন, এটি ‘ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষের জীবনের জন্য হুমকি’ হিসেবে দেখা দিবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat