×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ প্রায় ১.৪০ লাখ মেট্রিক টন ইউরিয়া এবং এমওপি সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৩৫তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রায় ৪১৪.১৩ কোটি টাকা ব্যয়ে ৮ম লটের মাধ্যমে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ৫০,০০০ মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে।
এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন উৎস থেকে মোট ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করবে। কাফকো বাংলাদেশ থেকে ৯ম লটের অধীনে প্রায় ১৮৫.১৩ কোটি টাকা ব্যয়ে ৩০,০০০ মেট্রিকটন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে এবং কাতারের মুনতাজাত থেকে প্রায় ১৮৮.৯৩ কোটি টাকা ব্যয়ে ১১তম লটের অধীনে ৩০,০০০ মেট্রিকটন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে।
এছাড়াও, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) প্রস্তাবে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস হাউস এবং অফিসগুলোর জন্য প্রায় ৩২৭.০১ কোটি টাকা ব্যয়ে নুটেক কোম্পানি লিমিটেডের কাছ থেকে ছয়টি সম্পূর্ণ কনটেইনার স্ক্যানার সিস্টেম সংগ্রহ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat