×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২২-১১-২৪
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরাক বুধবার জানিয়েছে, তারা ইরান ও তুরস্ক সীমান্ত বরাবর আবার ফেডারেল গার্ড মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। ইরাকের স্বায়ত্বশাসিত  কুর্দিস্তান অঞ্চলে বিরোধী বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে প্রতিবেশি এ দুই দেশ থেকে  বারবার গোলাবর্ষণ করায় বাগদাদ এমন পদক্ষেপ নিচ্ছে। খবর এএফপি’র।
এক্ষেত্রে বিশেষকরে ইরানের হামলা মোকাবেলায় এ ধরনের ঘোষণা দেয়া হলো বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানির তত্ত্বাবধানে নিরাপত্তা বৈঠকের পর  এক বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ ইরান ও তুরস্ক সীমান্ত বরাবর আবার সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত  নিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, কুর্দিস্তান আঞ্চলিক সরকার ও পেশমার্গা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। বৈঠকে কুর্দি আঞ্চলিক বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়।
ইরাকের কুর্দিস্থান সীমান্ত বর্তমানে পেশমার্গা মন্ত্রণালয়ের সুরক্ষায় রয়েছে। এদিকে তারা বাগদাদে ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকনির্দেশনার আওতায় ওই এলকায় কাজ করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat