×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কলম্বিয়ার সরকার ও দেশটির স্বীকৃত সর্বশেষ বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) তাদের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে চায়।
উভয়পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, তারা শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাবে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আলোচনার উদ্যোগ নেন। দেশটিতে আগস্টে প্রথমবারের মতো কোন বামপন্থী নেতা ক্ষমতায় আসেন। গুস্তাভো কম রক্তক্ষয়ে বামপন্থী গেরিলা, মাদকপাচারকারী ও সশস্ত্র গ্রুপের সৃষ্ট সহিংসতা বন্ধের অঙ্গীকার করেন।
উভয়পক্ষ ২০১৯ সালের পর সোমবার ভেনিজুয়েলায় আনুষ্ঠনিক আলোচনা শুরু করে। এতে ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। আলোচনা তিন সপ্তাহ ধরে চলবে বলে ধারনা করা হচ্ছে।
আলোচনার অন্যতম জামিনদার নরওয়ে। সেখান থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয়পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, আশা ও বিশ্বাসময় পরিবেশে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তবে আলোচনায় চূড়ান্ত অংশগ্রহণের বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
এদিকে কলম্বিয়া সরকার ও বিদ্রোহী গ্রুপ আলোচনার জামিনদার হিসেবে নরওয়ে, কিউবা ও ভেনিজুয়েলার পাশাপাশি ব্রাজিল, চিলি ও মেক্সিকোকেও আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী আধা সামরিক বাহিনী ও মাদকপাচারকারীদের সহিংসতা চলছে।
একজন সাবেক গেরিলা পেট্রো ক্ষমতায় আসার পর পরই তার সম্পূর্ণ শান্তি নীতির অংশ হিসেবে ইএলএনের সাথে যোগাযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat