×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরেই প্রেম-বিয়ে নিয়ে শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গুঞ্জন রয়েছে আসছে বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন তারা। যে কারণে নিজের মুক্তি প্রতীক্ষিত ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমাটি নিয়ে বর্তমানে তুমুল ব্যস্ত থাকলেও নতুন সিনেমার শিডিউল দিচ্ছেন না কিয়ারা। সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যম এমনটাই প্রকাশ করেছে।
তারা দাবি করেছে, ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘যুগযুগ জিও’র সাফল্যের রেশ ধরে বর্তমানে কিয়ারা আদভানির হাতে ‘সত্যপ্রেম কি কথা’, ‘আরসি ১৫’সহ বেশ কয়েকটি আলোচিত বিগ বাজেটের সিনেমা রয়েছে। তবে কোনো সিনেমার শুটিংয়ে কিছুদিন অংশ নেবেন না বলে নির্মাতাদের জানিয়েছেন কিয়ারা। আসছে জানুয়ারিতে সিদ্ধার্থের সাথে তার বিয়ের পর কিয়ারা কাজে ফিরবেন!
নিজের নতুন সিনেমা ও পরিকল্পনা প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘গোবিন্দ নাম মেরা অনন্য একটি সিনেমা। কারণ এটি একেবারেই আলাদা ঘরানার। সিনেমাটির অংশ হতে পেরে শুরু থেকেই আমি রোমাঞ্চিত। আমরা সবাই নতুন কিছু করার চেষ্টা করেছি। আশা করছি, সবাই মুগ্ধ হবে। আর পরিকল্পনা নিয়ে বলবো, ২০২৩ সাল সত্যি আমার কর্ম ও ব্যক্তিজীবনে বিশেষ হতে যাচ্ছে।’
সরাসরি নিজের বিয়ের কথা না বললেও তার এমন মন্তব্যে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন নেটিজেনরা। এখন দেখার বিষয় দীর্ঘদিন ধরে চলা এমন জল্পনা-কল্পনা কোথায় গিয়ে শেষ হয়!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat