×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে আজ ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী ‘হেলথ এন্ড ফিটনেস ২০২২’ এবং হসপিটালিটি সলিউশনস এন্ড হোটেল-রিসোর্ট ইকুইপমেন্ট নিয়ে ‘এইচএইচ এক্সপো ২০২২’ শুরু হয়েছে। ৬ষ্ঠবারের মতো বাংলাদেশে এই প্রদর্শনী হচ্ছে।
বৃহস্পতিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এএসএইচআরএই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. হাসমতুজ্জামান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)’র সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)’র ভারপ্রাপ্ত মহাসচিব আল মামুন মৃধা, ফেডারেশন অব পাঞ্জাব স্মল ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি বদিশ জিন্দাল ও স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম বক্তব্য রাখেন।  
অনুষ্ঠানে বক্তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও সুস্থ জাতি গঠনে স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সঠিক তথ্য প্রচারনার উপর গুরুত্বারোপ করেন। এছাডা বক্তারা হসপিটালিটি সলিউশন ও রিসোর্ট ইকুইপমেন্ট বিষয়ক প্রদর্শনী বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রদর্শনীতে দেশী-বিদেশী ১৬০টি বুথ রয়েছে। প্রদর্শনীটি ১ থেকে ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রথম দিনে প্রদর্শনীতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat