×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শুক্রবার দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছে পর্তুগাল। যদিও এই পরাজয়ের পরও গ্রুপ-এইচ’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে গেছে পর্তুগীজরা। দক্ষিণ কোরিয়াও দ্বিতীয় দল হিসেবে নক আউটের টিকিট পেয়েছে। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে রোনাল্ডো যখন বদলী বেঞ্চে চলে যান তখন তাকে দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়রা অপমান করেছেন বলে জানিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।
৬৫ মিনিটে যখন বদলী হিসেবে রোনাল্ডোর ডাক আসে তখন ৩৭ বছর বয়সী পর্তুগীজ অধিনায়ক ধীরে ধীরে হেঁটে মাঠ ত্যাগ করেন। সান্তোস অবশ্য মানতে নারাজ বদলী হিসেবে ডাক পাওয়ায় রোনাল্ডো ক্ষুব্ধ হয়েছেন, বরং তার দাবী কোরিয়ান খেলোয়াড় চো গে সুংয়ের সাথে কথা কাটাকাটির কারণেই তিনি রাগান্বিত হয়েছেন। এ সময় সান্তোস বলেন, ‘সে কোরিয়ার খেলোয়াড়দের উপর রাগ করেছিলেন যা সবাই দেখেছে। একজন খেলোয়াড় তাকে অপমান করেছে, তাকে বলা হয়েছিল তাড়াতাড়ি মাঠ ত্যাগ করো। সে কারণেই সে রেগে গিয়েছিল। আমি কোরিয়ান খেলোয়াড়ের সাথে তাকে কথা বলতে দেখেছি এবং এ ব্যপারে আমার কোন সন্দেহ নেই। এ সময় কোরিয়ান খেলোয়ারটির শারিরীক ভাষা আগ্রাসী না থাকলেও তার মুখের ভাষা আগ্রাসী ছিল। এ সময় তিনি ইংরেজী ভাষায় রোনাল্ডোর সাথে কথা বলেছেন।’
দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার হুয়াং ইন বেয়ম অবশ্য এই ধরনের বিতর্ককে অনেকটা এড়িয়ে গিয়ে বলেছেন, ‘আমি এই ধরনের কিছু দেখিনি, ঐ সময় আমি খুব পরিশ্রান্ত ছিলাম। আমি মাটির দিকে তাকিয়ে ছিলাম, সে কারনে কিছু দেখতে পাইনি। এ ব্যপারে আমার কিছু বলার নেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat