×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বন্দুকধারীরা নাইজেরিয়ার অস্থিরতাপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে হামলা চালিয়ে ১৯ মুসল্লিকে অপহরণ করেছে। শনিবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ মুখপাত্র গম্বো আয়াহ বলেন, হামলাকারীরা শনিবার মাগরিবের নামাজ চলাকালে দেশটির কাতসিনা রাজ্যে মইগামজি গ্রামে ওই মসজিদে হামলা চালিয়ে তাদেরকে অপহরণ করে। এতে ইমাম ও অন্য এক মুসল্লি আহত হন।
তিনি আরো বলেন, ‘মসজিদে হামলার পর সেখানে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে এবং তারা অপহরণকারীর কবল থেকে ছয় মুসল্লিকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ১৩ জনকে মুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
নাইজেরিয়ার পশ্চিম ও মধ্যাঞ্চল বিভিন্ন অপরাধী চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। এসব চক্র স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। তারা মুক্তিপণ আদায়ের জন্য লোকজনকে অপহরণ করে এবং হামলা চালিয়ে লুটপাট করার পর ডাকাতরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে থাকে। তারা গবাদি পশুও চুরি করে।
এ অপরাধী চক্রকে মুক্তিপণ দেয়ার পর জিম্মিরা সাধারণত মুক্তি পান।
কর্তৃপক্ষ জানায়, গত মাসে পার্শ্ববর্তী কদুন রাজ্যের বিভিন্ন গ্রামে ডাকাত দলের একের পর এক হামলায় ১৫ জন নিহত ও আরো অনেক মানুষ আহত হন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট এ ধরনের সহিংসতার অবসানের ব্যাপারে ব্যাপক চাপের মুখে রয়েছে। আগামী বছর তার আট বছর মেয়াদের শাসনের সময় শেষ হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat