×
ব্রেকিং নিউজ :
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জাতিকে শোষিত থেকে শাসক বানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি (বঙ্গবন্ধু) এ জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গিয়েছেন।
মন্ত্রী আজ সোমবার রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা একাডেমিতে ‘৪৯ তম বুনিয়দি কোর্সের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে কালিমা লেপন করতে চেয়েছিল. কিন্তু তারা পারেনি, ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম কিন্তু কোভিড অতিমারীর কারণে এগিয়ে যাওয়া কিছু সময়ের জন্য থমকে গেলেও ডিজিটাল বাংলাদেশের কারণে সেটি রোধ করতে পেরেছি।’
তিনি বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনি শুধু সমাজের পিছিয়ে পড়া বিষয়গুলো দেখবেন তা নয়, সব বিষয়েই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মুস্তফা কামাল।
মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat