×
ব্রেকিং নিউজ :
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
  • প্রকাশিত : ২০২২-১২-০৭
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, শিল্পের আলোয় উন্মোচিত অনুভূতি সমাজকে অনেক বেশি প্রভাবিত করে। 
তিনি ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২ শুরু হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘এ উদ্যোগকে আমি স্বাগত জানাই’। 
তিনি বলেন, শিল্প হচ্ছে মানুষের অন্তরিন অভিব্যক্তির নান্দনিক ভাষ্য। মানুষের অন্য সকল অনুভূতির মতো শিল্পের আলোয় উন্মোচিত অনুভূতিগুলো সমাজকে বেশি প্রভাবিত করে থাকে। 
রাষ্ট্রপতি বলেন, ‘শিল্প তার নিজস্ব সৌন্দর্যগুণে এবং অভিনব সৃজন-ভাবনার মাধ্যমে মানুষকে আকর্ষণ করে। শিল্পের পরিসর, মাধ্যম ও ভাবনা দিন-দিন প্রসারিত হচ্ছে। এ অগ্রগামিতার সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিল্পকর্মও যাতে আন্তর্জাতিক পরিমন্ডলে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে শিল্পকলা একাডেমির কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’ 
আবদুল হামিদ বলেন, দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশের নিজস্ব শিল্পধারার সাথে বিশ্বের সমকালীন শিল্পকলার সমন্বয়, বিনিময় এবং মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের ১১৩টি দেশের তিন শতাধিক শিল্পীর শিল্পকর্মে চিরায়ত সৌন্দর্যের পাশাপাশি মানবতার জয়গান প্রতিফলিত হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। 
রাষ্ট্রপতি প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিল্পী, জুরি, পর্যবেক্ষক, অধীক্ষক, শিল্পরসিক ও শিল্পবোদ্ধাকে শুভেচ্ছা জানান। 
তিনি ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২’র সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat