×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনের পরোয়া না করে সারাজীবন ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে বাঙ্গালী জাতির মুক্তি এনে দিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের জন্যই বাঙ্গালী জাতি পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করেছিল। 
আজ  রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত  মহান বিজয় দিবস উপলক্ষ্যে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালের মধ্যেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করা হয়েছিল। 
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার পর ২৫ বছর শাসন শোষণ করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যখন উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন, তখন ওই পরাজিত শক্তি আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।
স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। 
স্থানীয় সরকার বিভাগের  সচিব মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এবং অতিরিক্ত সচিব মলয় চৌধুরী  বক্তব্য রাখেন। 
এসময় স্থানীয় সরকার বিভাগ এবং তার অধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat