×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ বিধি ৫ এ ‘সহযোগী অধ্যাপক’ পদ অন্তর্ভুক্ত করার কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
৬ শিক্ষকের আনা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট  মো.মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০১৮ সালের ৩১ জুলাই ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ শিরোনামে গেজেট জারি করে।
বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়, (১) নিয়োগকারী কর্তৃপক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক কোনো নির্বাচিত বেসরকারি কলেজে নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপের তারিখে সংশ্লিষ্ট কলেজের-(ক) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষকগণকে, যথাক্রমে অধ্যক্ষ (নন-ক্যাডার), উপাধ্যক্ষ (নন-ক্যাডার), সহকারী অধ্যাপক (নন-ক্যাডার)ও প্রভাষক (নন-ক্যাডার) হিসাবে, এবং (খ) কর্মচারীগণকে স্ব স্ব পদে- উক্ত কলেজে সরকারিকরণের তারিখ হতে, বিধি ৬ এর বিধান সাপেক্ষে, আত্তীকরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করিবে।
এডভোকেট মাসুদ রানা আজ জানান, এই বিধিতে সব পদের কথা থাকলেও সহযোগী অধ্যাপক পদের কথা নেই। 
তাই সরকারিকরণের প্রক্রিয়ায় থাকা রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজের ছয়জন শিক্ষক সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ বিধি ৫ এ সহযোগী অধ্যাপক পদ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে এ রিট করে।
ছয় শিক্ষক হলেন- সিদ্বেশ্বরী গার্লস কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এমরান হোসেন, মনোজ কুমার পাল, রুহুল কুদ্দুস মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ সাদেকিন রহমান ভূঁইয়া, মো. হোসেন আলী ও মোহাম্মদ আসাদুজ্জামান ।
এডভোকেট মাসুদ রানা বলেন, রুলে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ বিধি ৫ এ সহযোগী অধ্যাপক পদ অন্তর্ভুক্ত করার কেন নির্দেশনা দেয়া হবে না এবং ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (বেসরকারি শাখা) ও উপ-সচিব (অতিরিক্ত দায়িত্ব)-কে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat