×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,  উন্নত জীবন যাপনের জন্য পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নিরাপদ ও মানসম্পন্ন আবাসন ব্যবস্থান কোন বিকল্প নেই। 
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে আয়োজিত আবাসন মেলার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
মন্ত্রী বলেন, আবাসন এক ধরনের হিউম্যান রাইটস (মানবাধিকার)। একই সঙ্গে শপিং মল, স্কুল, হাসপাতাল, মসজিদ ও রাস্তা সবই দরকার। আবাসিক এলাকার কাছাকাছি সব কিছু থাকলে যান বাহনের ব্যবহার কমবে।   আমাদের পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, আবাসন খাতসহ সকল খাতের সমন্বয়ে আমাদের উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু,  মেট্রোরেলসহ মেগা প্রকল্পের সুবিধা জনসাধারণ পেতে শুরু করেছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। 
মন্ত্রী আরো বলেন,  ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান)’র মাধ্যমে আবাসন খাতকে সহায়তা করার ব্যবস্থা করতে হবে। ড্যাপ প্রণয়ন করা হয়েছে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য। বাসযোগ্য ও নান্দনিক  ঢাকা তৈরীর জন্য ড্যাপ বাস্তবায়ন জরুরী।
অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগির শামসুল আল আমীন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজউকের চেয়ারম্যানসহ আবাসন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে এই রিহ্যাব মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০১ সালে প্রথমবারের মতো ঢাকায় রিহ্যাব হাউজিং মেলা শুরু হয়। এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat