×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-২২
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ পুরুষদের আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
আজ  বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপের উদ্বোধনী ম্যাচের প্রথম সেটে ২৬-২৪, দ্বিতীয় সেটে ২৫-২২ এবং তৃতীয় সেটে ২৫-২১ পয়েন্টে  নেপালকে  হারায় বাংলাদেশ।
স্বাগতিক দলের আল আমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।
আর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস উদ্দিন মোল্ল¬া এমপি। 
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলীসহ ফেডারেশনের কর্মকর্তারা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat