×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোঃ মিজানুর রহমান।
সকাল সাড়ে নয়টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তববক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়াা ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ- প্রকল্প পরিচালক আওলাদ হোসেন, প্রকৌশলী মানসুরুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সভাপতি মোঃ মোবিনুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের , সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেযয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়াালিদুর রহমান হীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতার সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের সেতু কালভার্ট, খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়ণ ও গোপালপুর ইউনিয়নের এইচবিবি প্রকল্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোঃ মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat