×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-১৬
  • ৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ চারকোটি ৭০ লাখ টাকা ব্যয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নে উত্তর চরভূতা রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উত্তর চরভূতা রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর বাস্তবায়নে বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্প’র আওতায় তিনতলা বিদ্যালয় ভবনটির নিচতলা ফাঁকা রাখা হয়েছে। দশহাজার পাঁচশ বর্গফুট জমির উপর নির্মিত ভবনটি প্রাকৃতিক দূর্যোগের সময় সাইক্লোন সেল্টার হিসাবে ব্যবহার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat