×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, রুশ আগ্রাসন দেখিয়ে দিয়েছে ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার কোন মানে নেই। যদিও এর আগে দীর্ঘদিন ধরেই তিনি এর বিরোধিতা করে এসেছেন।
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে কিসিঞ্জার (৯৯) ভার্চুয়ালি বলেছেন, ইউক্রেনের জন্যে ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টি একটি যথাযথ ফলাফল বয়ে আনবে।
তিনি আরো  বলেছেন, যুদ্ধের আগে আমি ইউক্রেনের ন্যাটো হওয়ার বিষয়টির বিরোধিতা করেছি। কারণ আমার আশংকা ছিল এ কারনে এমন এক পরিস্থিতি তৈরি হবে যা আমরা এখন দেখছি। 
গত মাসে কিসিঞ্জার রক্ষণশীল ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য স্পেকটেটরে’ এক নিবন্ধে রুশ ইউক্রেন যুদ্ধকে ১৯১৪ সালের সাথে তুলনা করেন যখন বৃহৎ শক্তিসমূহ বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল। 
দাভোসে তিনি বলেছেন, এই সংঘাতকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পরিণত হওয়া থেকে বিরত রাখা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে রাশিয়ার পুনরায় যোগদানের বিষয়টি গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেছেন, পরমাণু শক্তিধর বৃহৎ দেশগুলোর মধ্যে অস্থিতিশীলতা পরিহার করাও গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat